Dhaka ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

  • Reporter Name
  • Update Time : ১০:০০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১২১ Time View

ঢাকা প্রতিনিধি:

রাজধানীর পল্লবীতে আট বছরের  শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলার রায় আজ রোববার ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বেলা ১১টায় এই রায় ঘোষণা করবেন। নৃশংস এই হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় আজ রায় ঘোষণা হতে যাচ্ছে।

আদালত সূত্র জানায়, আজ সকাল সাড়ে আটটা থেকে পৌনে নয়টার মধ্যে কারাগার থেকে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কড়া পুলিশি নিরাপত্তায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু প্রধান আসামি সোহেল রানার সর্বোচ্চ শাস্তি এবং অপরাধে সহযোগিতা করার জন্য স্বপ্না আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে ওই শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার দিনই শৌচাগারের গ্রিল কেটে প্রধান আসামি সোহেল রানা পালিয়ে গেলেও ওই রাতেই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বাসা থেকে আটক করা হয় তার স্ত্রী স্বপ্নাকে। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন।

পরদিন ২০ মে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। চার্জগঠন, সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে মাত্র ১৯ দিনের মাথায় আজ এই মামলার রায় হতে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

Update Time : ১০:০০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬