Dhaka ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

খার্গ দ্বীপের তেল স্থাপনায় আঘাত করা হলে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের খার্গ দ্বীপে একটি সামরিক প্রতিরক্ষা স্থাপনা, নৌঘাঁটি, হেলিকপ্টার নিয়ন্ত্রণ টাওয়ার ও হেলিকপ্টার ক্যারিয়ারসহ কয়েকটি স্থাপনায় হামলা করা হয়েছে।

ইরানের সেনা সদর দপ্তর সতর্ক করে বলেছে, খার্গ দ্বীপের তেল স্থাপনায় আঘাত করা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো তেল স্থাপনা বা অবকাঠামোর ওপর পাল্টা হামলা চালানো হবে।

খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। দেশটির বড় অংশের অপরিশোধিত তেল এখানকার টার্মিনাল থেকেই আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। তাই এই দ্বীপে হামলা হলে তা শুধু ইরানের জন্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে।

গত কয়েক দিনে সৌদি আরব ও কাতারের কিছু স্থাপনায় ইরানের সীমিত হামলার খবর পাওয়া গেছে। তবে ইরান ইঙ্গিত দিয়েছে, তেল স্থাপনায় বড় ধরনের হামলা হলে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশেও ব্যাপক হামলা চালানো হতে পারে, যা বৈশ্বিক তেল-গ্যাস শিল্পের জন্য বড় সংকট তৈরি করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

খার্গ দ্বীপের তেল স্থাপনায় আঘাত করা হলে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

Update Time : ০৬:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬