
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আহলে হাদীস ওলামা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার দিঘীরহাটে আল খলিফা ওমর ইবনুল খাত্তাব (রাঃ) জামে মসজিদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ওলামায়ে কেরামগণ দ্বীনি শিক্ষার আধুনিকায়ন, সঠিক প্রশিক্ষণ, দাওয়াহ কার্যক্রমের সম্প্রসারণ এবং আর্তমানবতার সেবায় দাতব্য প্রকল্পসমূহ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে প্রধান আলোচক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার অফ সুন্নাহ ফর ইসলামিক স্টাডিজ-এর প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. কাউসার মুহাম্মদ এরশাদ মাদানী।
তিনি বলেন, “সঠিক আকিদা ও আমল প্রচারের পাশাপাশি সমাজ সংস্কারে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে দাওয়াহ কার্যক্রমের কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন আলাদীপুর দারুলহুদা সালাফিয়াহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আলী এবং আবুবক্কর সিদ্দিক (রা.) কাওমী ও তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা কাউসার মাহমুদ।
সমাবেশে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ওলামায়ে কেরাম, মাদরাসা শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Reporter Name 



















