
ঢাকা প্রতিনিধি:
বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বাস্তবতাকে সামনে রেখে পরীক্ষামূলকভাবে রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে মিশ্র বা ‘ব্লেন্ডেড’ (অনলাইন ও সশরীরে) ক্লাস পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই এই নতুন পদ্ধতি কার্যকর হবে। প্রাথমিকভাবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো সক্ষমতাসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই পদ্ধতি চালু হচ্ছে বলে জানা গেছে।
সপ্তাহের ক্লাস রুটিন: নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সশরীরে ক্লাস হবে:
-
সশরীরে ক্লাস: শনিবার, সোমবার ও বুধবার।
-
অনলাইন ক্লাস: রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।
-
সাপ্তাহিক ছুটি: শুক্রবার।
শিক্ষকদের জন্য নির্দেশনা ও বাস্তবায়ন: শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা থাকলেও, শিক্ষকদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত থেকেই এই অনলাইন ক্লাসগুলো পরিচালনা করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রযুক্তিগতভাবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের এই পদ্ধতি বাস্তবায়নের সক্ষমতা রয়েছে, আপাতত শুধু সেখানেই এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

Reporter Name 







