Dhaka ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও অফিসে তালা এক বিদ্যালয়ে ১৩ শিক্ষক-কর্মচারীর ৫ শিক্ষার্থী, পাশ করেনি কেউ! সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু গোবিন্দগঞ্জের তিন দাখিল মাদ্রাসায় শতভাগ ফেল, জবাবদিহি নিশ্চিতের দাবি প্রসূতি সেজে শিশু চুরির সময় স্বামী-স্ত্রী আটক, শিশু উদ্ধার কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড চরের মানুষ ফের ঘুরে দাঁড়িয়েছে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী অপহরণ: ১০ দিন পর উদ্ধার, গ্রেপ্তার ৩ রেমিট্যান্স নয়, নওগাঁয় ফিরছে ১৩ কফিন এসএসসির ফল প্রকাশের পর এক কিশোরীর আত্মহনন শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান

শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান

  • Reporter Name
  • Update Time : ০২:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৩৯ Time View

প্রতিনিধি, গাইবান্ধা:

যুবদল নেতার ছুরিকাঘাতে গাইবান্ধার সাঘাটায় নিহত বহুল আলোচিত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জিয়ারতকালে গভীর শোকে তিনি কান্নায় ভেঙে পড়েন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সাঘাটার বোনারপাড়া সরকারি কবরস্থানে পৌঁছান ডা. শফিকুর রহমান। সেখানে নিহত সাইফুল্লাহ বারীর বাবা হাবিবুর রহমান এবং সালাউদ্দিনের বাবা শামসুল হুদা দুদুকে আবেগে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

পরবর্তীতে কবরের পাশে দাঁড়িয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে জিয়ারত সম্পন্ন করা হয়। জিয়ারত শেষে তিনি নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। এরপর বোনারপাড়া সরকারি কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার প্রতিবাদ’ শীর্ষক জনসভায় যোগ দেন জামায়াত আমির।

কবর জিয়ারত ও প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও অফিসে তালা

শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান

Update Time : ০২:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬