Dhaka ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১

  • Reporter Name
  • Update Time : ০২:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ১৯ Time View

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অপর এক সন্দেহভাজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সোমবার (৩ আগষ্ট ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর রৌমারী বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার নায়েক সিগন্যাল মো. মাহাবুবের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল ভারত-বাংলাদেশ সীমান্তের ১০৬৩ নম্বর পিলার থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলা চত্বর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় রিফাত কাউন্টারের সামনে অভিযান চালায়।

অভিযানে মো. নাসির হোসেন (৪৫), পিতা- মৃত মনিরুজ্জামান, গ্রাম- খাটিয়ামারী, থানা- রৌমারী, জেলা- কুড়িগ্রামকে আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সহযোগী হিসেবে অভিযুক্ত মো. শাকিল (২৭), পিতা- মো. বাতেন, গ্রাম- রতনপুর, থানা- রৌমারী, জেলা- কুড়িগ্রাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজিবি জানায় আটক ব্যক্তির কাছ থেকে ১ হাজার ৯শ’ ৭৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি জিডিএল ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন এবং একটি বাংলালিংক সিম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৯২ হাজার ৫শ’ টাকা। এছাড়া মোবাইল ফোন ও সিমসহ উদ্ধারকৃত আলামতের মোট মূল্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা।

বিজিবি সূত্রে আরও জানা গেছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১

Update Time : ০২:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬