Dhaka ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে  জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’

রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১

  • Reporter Name
  • Update Time : ১২:৪১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ১২ Time View

সুখ বাদশা, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ১ হাজার ৯৭৫ পিস ভারতীয় ইয়াবাসহ মো. নাসির হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধীনস্থ রৌমারী বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, টহল কমান্ডার নায়েক সিগন্যাল মো. মাহাবুবের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল সীমান্ত পিলার ১০৬৩ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলা চত্বর সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশন এলাকার ‘রিফাত কাউন্টার’-এর সামনে অবস্থান নেয়। পরে সেখানে অভিযান চালিয়ে খাটিয়ামারী গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে মো. নাসির হোসেনকে আটক করা হয়। এ সময় রতনপুর গ্রামের মো. বাতেনের ছেলে অভিযুক্ত সহযোগী মো. শাকিল (২৭) দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযানকালে আটক নাসিরের কাছ থেকে ১,৯৭৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি জিডিএল  বাটন মোবাইল ফোন এবং একটি বাংলালিংক সিম জব্দ করা হয়। বিজিবির হিসাব মতে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। মোবাইল ও সিমসহ জব্দকৃত মোট আলামতের মূল্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা।

এ বিষয়ে ৩৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত মাদক কারবারি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে রৌমারী থানায় নিয়মিত মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু

রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১

Update Time : ১২:৪১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬