Dhaka ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধা ও রংপুরে র‍্যাবের পৃথক অভিযান: ফেন্সিডিল, এস্কাফ ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৯ যুবকের কারাদণ্ড যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক ইসলামাবাদে, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ ডোবানোর হুঁশিয়ারি সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ দিনাজপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন রাণীনগরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন রেজু এমপি শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, ভাই গুরুতর আহত সাঘাটায় পাঠাগার উদ্বোধন: ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের বিকল্প নেই’ বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনে গাইবান্ধায় বর্ষবরণ কানাডার ফেডারেল এমপি নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশির রেকর্ড

যুক্তরাষ্ট্রের শুভবুদ্ধির উদয় হবে, ‘নিষেধাজ্ঞা’ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৫:২৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • ২৯৮ Time View

যুক্তরাষ্ট্র থেকে নতুন করে নিষেধাজ্ঞা আসছে—রাজনৈতিক মহলে এমন আলোচনা চলছে গত কদিন ধরেই। এই প্রসঙ্গে আজ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে তার কোনো ধারণা নেই। তবে তিনি আশা করেন, আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে। তারা এসব (নিষেধাজ্ঞা আরোপ) করবে না।

সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে সংবাদ প্রকাশ হয়। নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিষেধাজ্ঞা হবে কি না, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। ওরা (আমেরিকা) আমাদের বলেকয়ে কিছু করে না…। তবে এটি নির্ভর করে স্ব স্ব সরকারের ওপর। এটি যদি হয়, তবে বিষয়টি হবে দুঃখজনক। আমেরিকা হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। আমরা আশা করি, আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে। তারা এসব করবে না।’

বাংলাদেশের নিযুত সম্ভাবনার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ফেলে দেওয়ার দেশ না। আমরা মোটামুটিভাবে এখন আগের মত দরিদ্র, ক্লিষ্ট, দানের উপরে আমরা থাকি না। আমাদের জাতির গর্ব আছে। আমরা আমাদের ঐতিহ্য ও অবস্থান নিয়ে গর্বিত। আমরা বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশেও আমরা বিজয়ের জাতি, আমরা অর্জন করেছি।

সুতরাং কেউ চোখ রাঙিয়ে আমাদের দিকে তাকালেই আমরা ভড়কে যাব, আমরা এমন না। এটা হচ্ছে ইঙ্গিত যে, বাংলাদেশ হচ্ছে বিজয়ের জাতি, আমরা কোনো ধরনের প্রলোভনে, কোনো প্রতিকূল পরিবেশে আমরা ঘাবড়ে যাব না, আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করব, মোকাবিলা করার ক্ষমতা আছে। সেই বক্তব্যটাই বোধহয় বেসিক্যালি বলা হয়েছে।
 
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধা ও রংপুরে র‍্যাবের পৃথক অভিযান: ফেন্সিডিল, এস্কাফ ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

যুক্তরাষ্ট্রের শুভবুদ্ধির উদয় হবে, ‘নিষেধাজ্ঞা’ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৫:২৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩