
প্রতিনিধি গাইবান্ধা:
শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রোববার শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দূর্গাপূজা। এর আগে সকাল থেকে মন্ডপে মন্ডপে সিঁদুর খেলা চলে। আরতি, শোভাযাত্রাসহ অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
এদিকে বিসর্জন উৎসবমুখর ও নির্বিঘ্ন করার লক্ষ্যে গাইবান্ধায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেয় জেলা পুলিশ। দশমীর শোভাযাত্রা ও বিসর্জন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
হিন্দুধর্ম মতে, মহালয়ার দিন ‘কন্যারূপে’ ধরায় আসেন দশভুজা দেবী দুর্গা, বিসর্জনের মধ্য দিয়ে তাকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব। দোলায় বা পালকিতে আগমনের পর এবার দেবী দুর্গার গমন হচ্ছে ঘোটক বা ঘোড়ায় চড়ে।

Reporter Name 






















