Dhaka ০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু; আহত ১ আধুনিকায়নের ফাঁদে ৬ বছর তালাবদ্ধ মহিমাগঞ্জে রংপুর চিনিকল: ধুঁকছেন শ্রমিক, দিশেহারা আখচাষি অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ, দ্রুত চালুর দাবি দুর্নীতি ও হয়রানি রোধে গাইবান্ধায় অভিযোগ গ্রহণ শুরু, ১১ মে দুদকের গণশুনানি গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত রংপুরে বিদ্যুৎ বিভ্রাট: মোমবাতির আলোয় পরীক্ষা দিল শিক্ষার্থীরা ১০ বছরেও মেলেনি সুফল: স্লুইস গেট যেন কৃষকের গলার কাঁটা নৈশভোজে হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এবং সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু স্ত্রীর তালাকের পর অভিমানে পেট্রোল ঢেলে স্বামীর আত্মহত্যা

রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে পলাশবাড়ীতে জামায়াতের মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩৫ Time View

পলাশবাড়ী সংবাদদাতাঃ মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবী ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পৌরশহরের গাইবান্ধা রোডস্থ উপজেলা জামায়াতের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলে ঘাট রোডে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মো. আবু বক্কর সিদ্দিক-এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মাও. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা সাংগঠনিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাও. অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আদর্শ শিক্ষক পরিষদ সভাপতি উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তালেব সরকার, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি মো. বেলাল উদ্দিন, বরিশাল ইউনিয়ন সভাপতি মো. শামিম প্রধানসহ জামায়াতের ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাজারে এখনও দ্রব্য মূল্যের দাম বেশি গরীব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই তারা অন্তর্বতীকালীন সরকারের কাছে রমজানে যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে সেই দিকে নজর দিতে বলেন। রমজান মাসে যেন দিনের বেলা কোনো হোটেল রেস্তোরা খোলা না থাকে এ ব্যাপারে প্রশাসনকে নজর দিতে জোর আহবান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু; আহত ১

রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে পলাশবাড়ীতে জামায়াতের মিছিল

Update Time : ০৭:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫