Dhaka ০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:৩১:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • ২২৩ Time View

গাইবান্ধা সদরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় সাগর চন্দ্র (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।

দীর্ঘদিন আত্মগোপনে থাকাবস্থায় নোয়াখালীর চাটখিল এলাকা থেকে ওই ধর্ষককে গ্রেফতার করা হয়।

র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত সাগর চন্দ্র গাইবান্ধা সদর উপজেলার কাশদহ গ্রামের ঝরু রাম চন্দ্রের ছেলে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৮ এপ্রিল সকাল ১০টার দিকে মানসিক প্রতিবন্ধী ওই কিশোরী তার বাড়ির পেছনে গাছের নার্সারিতে খেলা করার জন্য গেলে সাগর চন্দ্র মেহেদী কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাশদহ গ্রামের এক বাগানের মাঝখানে নিয়ে তাকে ধর্ষণ করে।

ধর্ষণ করার সময় ভিকটিমের চিৎকারে স্বজনরা এগিয়ে এলে ধর্ষক সাগর চন্দ্র পালিয়ে যায়। এ ব্যাপারে গত ২৭ এপ্রিল ভিকটিমের মা গাইবান্ধা সদর থানায় বাদী হয়ে একটি মামলা করেন।

এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দলের যৌথ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহার নামীয় প্রধান আসামি সাগর চন্দ্রকে নোয়াখালীর চাটখিল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

Update Time : ০৫:৩১:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩