Dhaka ০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশেস সাথে সংঘর্ষ মার্কিন ডিভি লটারি চালুর নির্দেশ স্থগিত করলেন আপিল আদালত ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু গাইবান্ধায় শতভাগ ফেলের তালিকায় জুমারবাড়ি ও ফকিরহাট মহিলা কলেজ : ৩ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য এইচএসসি: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, সুযোগ পাবেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি এইচএসসির ফলে বড় ধস: পাসের হার ও জিপিএ-৫ দুটোই তলানিতে গড় পাশের হার ৫২.১২ শতাংশ, কোন বোর্ডে পাশের হার কত? কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল

অন্তরঙ্গ থিয়েটারের ৫ দিনব্যাপী ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

  • Reporter Name
  • Update Time : ০২:৫৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৩৯ Time View

স্টাফ রিপোর্টার: ‘যেখানে নাটক সেখানেই জীবন, যেখানে মঞ্চ সেখানেই জাগরণ’ এই স্লোগানকে ধারণ করে অন্তরঙ্গ থিয়েটারের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হচ্ছে। ৫দিন ব্যাপী এ আয়োজনের শনিবার (১০ অক্টোবর) ছিলো উদ্বোধনী দিন।

সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন হয়। র‌্যালির পূর্বে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার, সংগঠনের পতাকা উত্তোলন করেন অন্তরঙ্গ থিয়েটারের প্রধান উপদেষ্টা সুলতান উদ্দিন আহমেদ। বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা পর্বে বক্তব্য দেন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এ কে এম হানিফ বেলাল ও অন্তরঙ্গ থিয়েটারের সভাপতি সাজু সরকার। সন্ধ্যা ৭টায় গানাসাসের ডাঃ সাখাওয়াত হোসেন মুক্তমঞ্চে গুণিজন সংবর্ধনা ও ঐতিহাসিক যাত্রাপালা ‘নিজাম খুনি’ মঞ্চায়িত হয়। যাত্রাপালার রচয়িতা মো. কফিল উদ্দিন আহম্মদ, নির্দেশনায় ছিলেন সাজু সরকার।

সংবর্ধিত গুণিজন- সংগীতে শিল্পী শাহ মশিউর রহমান, সাহিত্য ও সংস্কৃতিতে অধ্যাপক জহুরুল কাইয়ুম, মঞ্চ নাটকে অমিতাভ দাশ হিমুন, শিক্ষা ক্ষেত্রে অবদানে এ কে এম জার্জিস কাদের (সবুজ), মো. মনিরুল হক ও এক টাকার মাস্টারখ্যাত মো. লুৎফর রহমান। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার, গানাসাস সাধারণ সম্পাদক এ কে এম হানিফ বেলাল, কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু, নাট্যজন ফারুক শিয়ার চিনু, দেশী ভোজ এর ম্যানেজিং ডিরেক্টার ও এ্যাপেক্স বাংলাদেশ এর এনআইআরডি এ এইচ এম মনোয়ার হোসেন লাভলু , গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদল ও ইঞ্জিনিয়ার মো. শামীম প্রমানিক বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সুলতান উদ্দিন আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

অন্তরঙ্গ থিয়েটারের ৫ দিনব্যাপী ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

Update Time : ০২:৫৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬