Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি

  • Reporter Name
  • Update Time : ০৫:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার: পাওনা টাকা চাইতে গিয়ে গাইবান্ধা শহরের ব্রিজ রোডের শাহরিয়ার সাগর নামে এক যুবক হামলার শিকার হয়েছেন। গুরুতর জখম অবস্থায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আহত সাগরের বড় ভাই শামিম মিয়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বুধবার বিকেলে (১৬ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর সড়কের জনতা গ্যারেজে সামনে এই হামলার ঘটনা ঘটে।

এজাহার সুত্রে জানা গেছে, গাইবান্ধা শহরতলির পশ্চিম কোমরনইয়ের মোহাম্মদ আলীর ছেলে মিথুন মিয়া ব্যবসার অংশ দেয়ার কথা বলে শাহরিয়ার সাগরের কাছ থেকে এক বছর পূর্বে সাড়ে ৯ লক্ষ টাকা গ্রহণ করেন। কিন্তু মিথুন মিয়া টাকা ফেরত বা ব্যবসার অংশের লভ্যাংশ না দিয়ে নানা তালবাহানা করতে থাকেন। এ নিয়ে শাহরিয়ার সাগর এলাকার গন্যমান্য ব্যক্তিদের বিচার দিলে মিথুন মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। বুধবার বিকেলে শাহরিয়ার সাগর আবারও টাকা চাইতে মিথুন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর সড়কের জনতা গ্যারেজে গেলে মিথুন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে মিথুন মিয়া, সিহাব ও আশা বেগম শাহরিয়ার সাগরের ওপর অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে শাহরিয়া সাগরের হাত ও পিঠ কেটে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এসময় তার গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হলে তার অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে সদর থানার ইনচার্জ নাজমুল হুদার সাথে মোবাইল ফোনে বৃহস্পতিবার দুপুরে কথা বললে তিনি জানান ঘটনার একটি এজাহার আমরা গত রাতেই পেয়েছি।  

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি

Update Time : ০৫:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬