Dhaka ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঘোড়াঘাটে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, পিকআপ ও নগদ অর্থ উদ্ধার সাদুল্লাপুরে জাহিদের খামারে কোরবানীর জন্য প্রস্তুত মরুর প্রাণী দুম্বা বদলগাছীতে সাপে কেটে এক শিশুর মৃত্যু স্রোতের মুখ থেকে বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তি নিয়ে প্রশ্নের ঝড় পানির ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক ছেঁকে ফেলতে পারে মিরাকল ট্রি ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ গোবিন্দগঞ্জে আবাসিক হোটেলে অভিযান: ২০০ পিস ইয়াবাসহ আটক ১ তিস্তায় পানি বাড়ায় ভেঙে যাচ্ছে চরের রাস্তাঘাট, চরম দুর্ভোগে চরবাসী

বদলগাছীতে সাপে কেটে এক শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ২৩ Time View
নওগাঁ সংবাদদাতা: নওগাঁর বদলগাছীতে নানার সঙ্গে পটল ক্ষেত দেখতে গিয়ে বিষধর সাপে কেটে তামিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার ( ৩ মে ) বিকেলে উপজেলার আধাইপুর ইউনিয়নে বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামিম উপজেলার সোহাসা গ্রামের প্রবাসী রাসেলের একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তামিম তার নানার সঙ্গে আধাইপুর এলাকায় পটল ক্ষেত দেখতে যায়। সেখানে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তামিমের নানা আনিসুর রহমান জানান, তামিম আমার সাথে পটল ক্ষেতে গিয়ে সেখানে খেলছিলো। আমি ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ করেই চিৎকার করে ওঠে। পরে জানতে পারি তাকে সাপে কামড় দিয়েছে। আমরা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় বাসিন্দা মোস্তাকিম জানান,তামিম অত্যন্ত চঞ্চল ও সবার প্রিয়। সে প্রবাসী বাবার একমাত্র সন্তান। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মুহাম্মদ রুহুল আমিন বলেন, সাপের কামড়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঘোড়াঘাটে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, পিকআপ ও নগদ অর্থ উদ্ধার

বদলগাছীতে সাপে কেটে এক শিশুর মৃত্যু

Update Time : ০১:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬