Dhaka ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু গাইবান্ধায় শতভাগ ফেলের তালিকায় জুমারবাড়ি ও ফকিরহাট মহিলা কলেজ : ৩ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য এইচএসসি: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, সুযোগ পাবেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি এইচএসসির ফলে বড় ধস: পাসের হার ও জিপিএ-৫ দুটোই তলানিতে গড় পাশের হার ৫২.১২ শতাংশ, কোন বোর্ডে পাশের হার কত? কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ সাঘাটায় অবৈধ বালু মজুদে জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৭৮ Time View

ডেস্ক রিপোর্ট: ২৩ বছর আগে ডারউইনে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। সেই ডারউইনেই এবার অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা।

টেস্টের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে বাংলাদেশ। প্রথম ইনিংসে হাসান মাহমুদের ৬ উইকেটে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে।
জবাবে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে বাংলাদেশ করে ৪২৬ রান।
প্রথম ইনিংসে ২২৮ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে আঘাত হানে বাংলাদেশের বোলাররা।
মিরাজের ঘূর্ণি ও হাসান মাহমুদের বোলিংয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ২৮৪ রানে। বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান।
তানজিদ হাসান শূন্য রানে ফিরলেও এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। মুমিনুল হক ও সাদমান ইসলামের ব্যাটে ৯ উইকেটের জয় নিশ্চিত করে সফরকারীরা।

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর এই জয় বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকল। যে ডারউইনে একসময় অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ, সেই মাঠেই এবার জয়ের পতাকা উড়িয়েছে টাইগাররা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

Update Time : ১২:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬