Dhaka ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২ পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল?

গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপি কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৩:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫৮ Time View

প্রতিনিধি, গাইবান্ধা:

গাইবান্ধায় দক্ষ জনশক্তি তৈরি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে তিন মাসব্যাপি আবাসিক কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার নশরৎপুরস্থ জিইউকে-এর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মিজ লাইলাতুল হোসেন।

আয়োজকরা জানান, এবারের ব্যাচে তিনটি ভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিষয়গুলো হলো-ফ্যাশন গার্মেন্টস, মোবাইল ফোন সার্ভিসিং এবং বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন। এতে মোট ৭৫ জন যুব নারী ও পুরুষ অংশগ্রহণ করছেন।

সংস্থাটির তথ্যমতে, তারা এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি নারী-পুরুষকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণ প্রদান করেছে। এর মধ্যে প্রায় ১২ হাজার প্রশিক্ষণার্থী অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে বর্তমানে বিভিন্ন আত্মকর্মসংস্থান ও চাকরিতে যুক্ত রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণ উন্নয়নন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন, কর্মকর্তা মিজানুর রহমান, খায়রুল হাসান, দিপালী রানী বর্মন, জয়া প্রসাদ ও কিশোর কুমারসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার

গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপি কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন

Update Time : ০৩:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬