Dhaka ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশেস সাথে সংঘর্ষ মার্কিন ডিভি লটারি চালুর নির্দেশ স্থগিত করলেন আপিল আদালত ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু গাইবান্ধায় শতভাগ ফেলের তালিকায় জুমারবাড়ি ও ফকিরহাট মহিলা কলেজ : ৩ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য এইচএসসি: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, সুযোগ পাবেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি এইচএসসির ফলে বড় ধস: পাসের হার ও জিপিএ-৫ দুটোই তলানিতে গড় পাশের হার ৫২.১২ শতাংশ, কোন বোর্ডে পাশের হার কত? কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল

রাণীনগরে আন্তঃজেলা চোর চক্রের আরও ৩ সদস্য আটক, ৫টি গরু উদ্ধার 

  • Reporter Name
  • Update Time : ০৫:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১৫৪ Time View
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের গোনা গ্রামে ঘটে যাওয়া আলোচিত গরু চুরি মামলায় আন্তঃজেলা চোর চক্রের আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই সাথে চুরি যাওয়া ৫টি গরু গ্রেপ্তারকৃত আসামির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নাটোর জেলা থেকে ২ জন এবং বগুড়া জেলা থেকে ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে নাটোর জেলার সিংড়া থানার শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদারের নিজ বাড়ি থেকে চোরাই ৫টি গরু উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন নাটোরের সিংড়া উপজেলার হাট তাজুপুর গ্রামের পতিপত চন্দ্র হালদারের ছেলে শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০), নাটোরের লালোর ইউনিয়নের বাড়ইহাটি গ্রামের সুমন রাজবংশীর ছেলে শ্রী সুচন্দন রাজবংশী (২৭), এবং বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার কোমল দোগাছি গ্রামের মৃত আলাউদ্দিননের ছেলে মোঃ গোলাম রব্বানী ওরফে রব্বানী ওরফে রব্বানী পাখিটার (৩৯) তিনজনকে গ্রেপ্তার করা হয়।

থানার ভারপ্রাপ্ত  কর্মকর্ত মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, গোনা গ্রামের চাঞ্চল্যকর এই গরু চুরি ঘটনার পর থেকেই অপরাধীদের শনাক্তকরণ ও চোরাই গরু উদ্ধারে তৎপর ছিল পুলিশ। গত সপ্তাহে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের দেয়া তথ্য মতে বিভিন্ন স্থানে পুনরায় অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেফতার সহ ৫টি চুরি যাওয়া গরু উদ্ধার করতে সক্ষম হয়েছি। আটককৃত সকল সদস্যারা অস্ত্র মামলা, ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলার অভিযুক্ত আসামী বলে জানা গেছে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রাণীনগরে আন্তঃজেলা চোর চক্রের আরও ৩ সদস্য আটক, ৫টি গরু উদ্ধার 

Update Time : ০৫:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬