Dhaka ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধার মার্চ মাসের ‘সেরা সার্জেন্ট’ নির্বাচিত জাহাঙ্গীর মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ: নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন গাইবান্ধাসহ নতুন ১৯ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রম সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা জ্বালানি আসছে নিয়মিত, তবুও গাইবান্ধায় কাটেনি সংকটের রেশ: সেচ ও পরিবহনে চরম ভোগান্তি ওমান উপসাগরে ইরানি জাহাজে হামলা, মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত, ট্রাক আটক শূন্য থেকে শিখরে: সান্তনা রানীর হার না মানা জীবন সংগ্রাম নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার, জড়িত সন্দেহে যুবক আটক

রাণীনগরে ১২শ শিশুকে খাওয়ানো হলো পুষ্টিকর খাবার

  • Reporter Name
  • Update Time : ১০:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩৯ Time View

রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে পুষ্টি সচেতনতা ও শিখন মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় র‌্যালী,আলোচনা সভা,বিনামুল্যে চিকিৎসা প্রদান এবং মেলায় এক হাজার ২০০শিশুকে বিনা মুল্যে পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। এছাড়া পুষ্টি ও সচেতনতা মূলক গম্ভীরা ও নাটকের পরিবেশনা করা হয়।
ইফাদ এবং পিকেএসএফ এর অর্থায়নে মৌসুমী-আরএমটিপি প্রকল্পের সচেতনতা ও শিখন কার্যক্রমের আওতায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। এর পর একটি পুষ্টি র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌসুমীর নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবাল। মৌসুমী আরএমটিপি প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন কর্মকর্তা আব্দুর রউফ পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, পিকেএসএফ-এর আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মাহে আলম সরওয়ার,নওগাঁ জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনীর আলী আকন্দ, মৌসুমী’র উপ-নির্বাহী পরিচালক এরফান আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনোয়ার হোসেন তোতা, মৌসুমীর আবাসিক চিকিৎসক ডাঃ মুক্তাদির রহমান,মৌসুমী’র উপ-সহকারী পরিচালক (কমর্সূচি) লিয়াকত আলী, মৌসুমী আরএমটিপি প্রকল্পের ভিসিএফ ফিরোজ হোসেনসহ ডাক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিনহাজুল ইসলামসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
মেলায় সচেতনতা মূলক ১০টি স্টলের মাধ্যমে শিশু, অভিভাবক ও মেলায় আগত দর্শনার্থীদের হাতের নাগালে থাকা বিভিন্ন ধরণের পুষ্টিকর খাবারের সঙ্গে নতুন করে পরিচয় করে দেয়া হয়। স্টল পরিদর্শন শেষে অতিথিবৃন্দ মৌসুমী আরএমটিপি প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং উদ্যোক্তাদের ভিটামিন, মিনারেল এবং পুষ্টি সম্পর্কে জনসচেতনতা মূলক দিক নির্দেশনা প্রদান করেন। পরে মেলায় আসা দর্শনার্থীদের অংশগ্রহণে পুষ্টিবিষয়ক এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষধ প্রদান করা হয় এবং এক হাজার ২০০শিশুকে বিনামূল্যে পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। এছাড়া রাজশাহী থেকে আগত গম্ভীরা শিল্পীদের পুষ্টি ও সচেতনতা মূলক গম্ভীরা ও নাটকের পরিবেশনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

গাইবান্ধার মার্চ মাসের ‘সেরা সার্জেন্ট’ নির্বাচিত জাহাঙ্গীর

রাণীনগরে ১২শ শিশুকে খাওয়ানো হলো পুষ্টিকর খাবার

Update Time : ১০:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫