Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের হোয়াটসঅ্যাপ হ্যাক: আর্থিক লেনদেন না করার অনুরোধ নওগাঁ কারা হেফাজতে বগুড়ার আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও ‎দাফনে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন সুন্দরগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষ: নিহত ২, আহত ১ ডোনাল্ড ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিব্ধস্ত, পাইলটসহ সকল আরোহীর মৃত্যু সাঘাটায় জমি বিরোধে বিধবার ৪০টি গাছ নিধন, ৯৯৯-এ ফোন পেয়ে আটক ১

সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৪৪ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘চয়েস, হোপ অ্যান্ড রেজিলিয়েন্স’ (চর) শীর্ষক পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা গিভডিরেক্টলি’র সহযোগিতায় মঙ্গলবার সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের মূল লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা বিস্তারিত তুলে ধরা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা নদীতীরবর্তী ও দুর্গম চরাঞ্চলের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি দুর্যোগ সহনশীলতা তৈরিতে এ পাইলট প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রকল্পের সুষ্ঠু ও সফল বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও উপকারভোগীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুন্দরগঞ্জে জমি দখলে নিতে বিধবার কাঁচা ধান কেটে নেওয়ার অভিযোগ

সাঘাটায় ‘চর’ পাইলট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Update Time : ০২:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬