Dhaka ০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

কারাবন্দী অবস্থায় পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৭:১২:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৮ Time View

গাইবান্ধা জেলা কারাগারে বন্দী পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামিকুল ইসলাম সরকার লিপন মৃত্যু বরণ করেছেন।

গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার মোঃ আনোয়ার হোসেন জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে শনিবার দিবাগত রাত ১টার দিকে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রেফার করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজনৈতিক জীবনে ১৯৯৬ সালে পলাশবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন শামিকুল ইসলাম সরকার লিপন। এরপর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দায়িত্বগ্রহণ করেন তিনি। সবশেষ ২০১৮ সাল হতে মৃত্যুর আগ পর‌্যন্ত তিনি পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্বে ছিলেন। পেশাগত জীবনে তিনি পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন।

শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী পৌর শহরের বৈরি হরিণমারী গ্রামের প্রয়াত জোব্বার সরকারের তৃতীয় সন্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

কারাবন্দী অবস্থায় পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

Update Time : ০৭:১২:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬