Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু গাইবান্ধায় শতভাগ ফেলের তালিকায় জুমারবাড়ি ও ফকিরহাট মহিলা কলেজ : ৩ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য এইচএসসি: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, সুযোগ পাবেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি এইচএসসির ফলে বড় ধস: পাসের হার ও জিপিএ-৫ দুটোই তলানিতে গড় পাশের হার ৫২.১২ শতাংশ, কোন বোর্ডে পাশের হার কত? কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ সাঘাটায় অবৈধ বালু মজুদে জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ

কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান, প্রথম দিনেই ১৩ মোটরসাইকেল জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৪০ Time View
নওগাঁ প্রতিনিধি: কিশোর অপরাধ, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে নওগাঁয় সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই অপ্রাপ্তবয়স্কদের চালানো ১৩টি মোটরসাইকেল আটক করে সড়ক পরিবহন আইনে মামলা ও জরিমানা করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ১০ কিশোরকে থানায় নেওয়া হলেও পরে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
শনিবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার (২ অক্টোবর) বিকেল থেকে জেলার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী এ বিশেষ অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনেই শহরের বিভিন্ন স্থান থেকে অপ্রাপ্তবয়স্কদের চালানো ১৩টি মোটরসাইকেল আটক করা হয়। পরে সংশ্লিষ্ট মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা ও জরিমানা করা হয়।
এ সময় বিভিন্ন স্থান থেকে ১০ অপ্রাপ্তবয়স্ক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সারা দেশের মতো নওগাঁতেও কিশোর অপরাধ প্রতিরোধে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো থেকে বিরত রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, অপ্রাপ্তবয়স্ক সন্তানকে মোটরসাইকেল চালানোর সুযোগ দিলে একদিকে যেমন সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ে, অন্যদিকে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়তে পারে। তাই সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, জেলার কোথাও কিশোর অপরাধ, ইভটিজিং বা কিশোর গ্যাং-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা পুলিশকে জানাতে হবে। তথ্য বা ছবি পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩২০১২৩৫০১ অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
তিনি জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু

কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান, প্রথম দিনেই ১৩ মোটরসাইকেল জব্দ

Update Time : ০৯:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬