Dhaka ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

গাইবান্ধায় কৃষকদের ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ ও সনদ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৫:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ২০০ Time View

 প্রতিনিধি গাইবান্ধা:

গাইবান্ধা সদর উপজেলায় নিরাপদ ফসল উৎপাদন ও আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে কৃষকদের নিয়ে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ব্যাংক ও ইফাদ এর সহায়তায় কৃষি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ‘পার্টনার’প্রকল্পের আওতায় এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৬ মার্চ) সদর উপজেলা কৃষি অফিসের কার্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণে স্থানীয় ৯০ জন সফল কৃষক অংশগ্রহণ করেন। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স’প্রকল্পের অধীনে আয়োজিত এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতিতে দক্ষ করে তোলা।

দিনব্যাপী এই কর্মশালায় রাসায়নিক সারের পরিমিত ব্যবহার, ক্ষতিকর কীটনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক প্রয়োগ এবং ফসল সংগ্রহের পরবর্তী আধুনিক ব্যবস্থাপনা ও মান নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণ শেষে সফলভাবে কোর্স সম্পন্ন করায় খোলাহাটী ইউনিয়নের ঘাগোয়া গ্রামের মোছাঃ শিরিনা বেগমসহ সকল অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম বলেন, “সরকার দেশের মানুষের নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে ‘উত্তম কৃষি চর্চা’ বা -এর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা জানতে পারছেন কীভাবে কম খরচে অধিক এবং পুষ্টিকর ফসল উৎপাদন করা যায়। উৎপাদিত পণ্যের গুণমান আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বজায় থাকলে কৃষকরা ভবিষ্যতে বিদেশে পণ্য রপ্তানির সুযোগ পাবেন।”

কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সোহেল রানার সঞ্চালনায় প্রশিক্ষণ শেষে কৃষকরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন। প্রশিক্ষণার্থী কৃষকরা জানান, আগে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করলেও এখন থেকে তারা বৈজ্ঞানিক ও টেকসই পদ্ধতিতে ফসল ফলাবেন। এই কারিগরি জ্ঞান তাদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’

গাইবান্ধায় কৃষকদের ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ ও সনদ বিতরণ

Update Time : ০৫:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬