
রফিকুল ইসলাম:
লাওসে অনুষ্ঠিত হয়েছে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিং। বুধবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ জাতীয় সংসদের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন।
সভায় ‘এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিং ওভারসিজ অ্যান্ড একাডেমিক সেশনে’ অংশগ্রহণ করেন সংসদ সদস্য ফজলুল হক মিলন। এ ছাড়া সংস্থার অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।
বৈঠকে পানিসম্পদ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

Reporter Name 




















