Dhaka ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

গাইবান্ধায় পাচারের সময় ২০ বস্তা সার জব্দ

  • Reporter Name
  • Update Time : ০১:১৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২২৯ Time View

প্রতিনিধি গাইবান্ধা
গাইবান্ধার বিভিন্ন জায়গায় কালোবাজারে সার বিক্রির জন্য অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা রাসায়নিক ডিএপি সার জব্দ করেছে স্থানীয় লোকজন। শনিবার রাত সোয়া ১০টার সময় জেলা শহর সংলগ্ন খোলাহাটি ইউনিয়নের কদমতলী এলাকা থেকে সারসহ একটি পিকআপভ্যান জব্দ করা হয়। পরে খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলার কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ২০ বস্তা সারসহ পিকআপভ্যানটি খোলাহাটি ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট বাজার থেকে কামারজানি নিয়ে যাওয়ার সময় কদমতলী এলাকায় স্থানীয়দের সন্দেহ হয়। এসময় তারা সার বোঝাই পিকআপভ্যানটির গতিরোধ করেন। পরে তারা কৃষি অফিসে খবর দেন।
এব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম বলেন, অবৈধভাবে ২০ বস্তা ডিএপি সার নিয়ে যাওয়ার সময় সেগুলো জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ

গাইবান্ধায় পাচারের সময় ২০ বস্তা সার জব্দ

Update Time : ০১:১৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬