Dhaka ১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা মৌসুমীকে রেখেই পূর্ণিমাকে বিয়ে, মাসুদকে গ্রামছাড়া করলো বিক্ষুব্ধ জনতা বদলগাছীতে শহীদ মিনার ভাঙা নিয়ে রহস্য যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিদের অংশগ্রহণ অনিশ্চিত

দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২০ Time View
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সমৃদ্ধ ও সক্ষম দিনাজপুর গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু দিনাজপুর-৬ আসন নয়, পুরো দিনাজপুর জেলাকে বাংলাদেশের মধ্যে একটি সম্ভাবনাময় ও সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, রাজনীতি শুধু মানুষকে ঘৃণা করা কিংবা বিভাজন সৃষ্টির জন্য নয়; রাজনীতি হতে হবে সাধারণ মানুষের কল্যাণের জন্য। ধর্ম-বর্ণ ও শ্রেণিনির্বিশেষে প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে এ চাকরি মেলার আয়োজন করা হয়। তিনি মেলার উদ্বোধন করেন।
দিনব্যাপী এ চাকরি মেলায় ৩০ হাজারেরও বেশি চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী অংশ নেন। এতে ৭০টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়ে চাকরিপ্রার্থীদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ তুলে ধরে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দিনাজপুরের রয়েছে গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য। দিনাজপুরের হাজী দানেশ থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম ও বেড়ে ওঠার স্মৃতিবিজড়িত এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দিনাজপুরে কর্মস্থলে থাকার স্মৃতিও রয়েছে।
তিনি আরও বলেন, বিরামপুরের এই ঐতিহ্যবাহী মাঠে আমরা নতুন ইতিহাস সৃষ্টি করতে চাই। এই মাঠের সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই ঐতিহ্যকে ধারণ করে মানুষের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে।
মেলায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রত্যাশীরা অংশ নেন। ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ ও বিরামপুরসহ বিভিন্ন এলাকার প্রার্থীদের জন্য অষ্টম শ্রেণি থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের উপযোগী বিভিন্ন পদে চাকরির সুযোগ রাখা হয়।
চাকরিপ্রার্থীরা মেলায় সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়া, জীবনবৃত্তান্ত জমা দেওয়া এবং ক্যারিয়ারবিষয়ক পরামর্শ গ্রহণের সুযোগ পান। এ আয়োজনের মাধ্যমে চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
এছাড়া বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

Update Time : ০৪:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬