Dhaka ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে শহীদ মিনার ভাঙা নিয়ে রহস্য যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিদের অংশগ্রহণ অনিশ্চিত মাদক মুক্ত সমাজ গঠনে যুবদের খেলার পরিবেশ তৈরি করে দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী চাকরি না পেয়ে উদ্যোক্তা, জেমির হাত ধরে ১০০ নারীর কর্মসংস্থান  অস্ত্রের মুখে মালামাল ছিনতাই: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ বিয়ের আগের রাতে বরের মৃত্যু: তদন্তের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন গণ উন্নয়ন কেন্দ্রের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ১০০ তম শাখা উদ্বোধন বিশ্বজুড়ে বই বিক্রির শীর্ষ তালিকায় ‘অ্যাটমিক হ্যাবিটস’ ও ‘ইট এন্ডস উইথ আস’ তথ্যপ্রযুক্তিতে তারুণ্যের ক্ষমতায়ন: ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন গাইবান্ধার রিয়াদ, জেলা প্রশাসকের অভিনন্দন স্মৃতি আর ইতিহাসের মোহনায় গোবিন্দলাল দাসের আত্মজৈবনিক উপন্যাস ‘নন্দিনী অপর্ণা এবং আমি’র পাঠ-পর্যালোচনা

ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির আসিফ

  • Reporter Name
  • Update Time : ১০:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১৯৪ Time View

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধিত অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ গ্লোবাল-এর সম্পাদক ও প্রকাশক আশরাফুল কবির আসিফ। আজ শনিবার (৩ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওনাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

আশরাফুল কবির আসিফ ১৯৮১ সালের ২৭ জানুয়ারি গাইবান্ধা সদর উপজেলার শ্যামপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম আবদুল্লাহেল কবির রূপালী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। বাবার চাকরিসূত্রে তাঁর শৈশব ও কৈশোর কেটেছে বগুড়ায়। শহরের সূত্রাপুরের রিয়াজ কাজী লেনে বেড়ে ওঠেন তিনি।

মহল্লার আল আমিন স্কুলে তাঁর শিক্ষা জীবনের শুরু। এরপর তৃতীয় শ্রেণিতে ভর্তি হয়ে বগুড়া জিলা স্কুলে পড়াশোনা করেন। ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি শহীদ হাবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন আশরাফুল কবির আসিফ। স্কুল জীবনে তাঁর বেশ কয়েকটি লেখা পাক্ষিক ক্রীড়ালোকে প্রকাশিত হয়। মাস্টার্সের ফল প্রকাশের আগেই আনুষ্ঠানিকভাবে কর্মজীবন শুরু করেন তিনি।

২০০৬ সালে সিনিয়র সাংবাদিক শফিক রেহমানের সম্পাদনায় দৈনিক যায়যায়দিনে সাব এডিটর হিসেবে যোগ দেন আসিফ। পাশাপাশি আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে তাঁর লেখা বিভিন্ন কলামও নিয়মিত প্রকাশিত হতো।

এরপর বৈশাখী টেলিভিশনের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত হন তিনি। ২০০৭ সালে ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে বৈশাখী টেলিভিশনে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মধ্যরাতের লাইভ টক শো ‘সিডিএল সংবাদ সারাদিন’-এর অন্যতম উপস্থাপক ছিলেন।

২০০৮ সালের শেষ দিকে আরটিভিতে যোগ দেন আশরাফুল কবির আসিফ। সেখানে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন টক শোতে অতিথি হিসেবেও অংশ নেন।

২০১০ সালের ১৫ মে এটিএন বাংলায় যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। সেখানে পরবর্তী সময়ে দুই দফায় পদোন্নতি পেয়ে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত এটিএন বাংলায় কর্মরত ছিলেন আসিফ। ওই বছর এটিএন বাংলা কর্তৃপক্ষ তাঁকে ‘শ্রেষ্ঠ বার্তা সম্পাদক’-এর পুরস্কার দেয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশ গ্লোবাল-এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন আশরাফুল কবির আসিফ।

সাংবাদিকতার পাশাপাশি সংগঠক হিসেবেও সক্রিয় তিনি। ২০১৭ সালে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া রংপুর বিভাগ সমিতি, ঢাকার তিনটি কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক এবং পরবর্তী দুই মেয়াদে কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

২০১৮ সাল থেকে গাইবান্ধা সদর উপজেলা সমিতি, ঢাকার সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন তিনি। দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া গাইবান্ধা জেলা সমিতি, ঢাকার আজীবন সদস্য তিনি।

ক্রীড়াপ্রেমী আশরাফুল কবির আসিফ বগুড়ার প্রথম বিভাগ ক্রিকেট লিগের দল জিয়া মেমোরিয়াল ক্লাবের (জেডএমসি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। গাইবান্ধা, বগুড়া এবং ঢাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে আশরাফুল কবির আসিফ এক পুত্র সন্তানের জনক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বদলগাছীতে শহীদ মিনার ভাঙা নিয়ে রহস্য

ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির আসিফ

Update Time : ১০:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬