Dhaka ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

পলাশবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা রুবেলের মত বিনিময়

পলাশবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বিএনপি নেতা ফরিদুল হক রুবেল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন। মত বিনিময় শেষে সাংবাদিকদের সাথে ইফতার অনুষ্ঠানে অংশ নেন তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পৌর এলাকার বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় ও ইফতার মাহফিলে তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা ও নাগরিক প্রত্যাশা তুলে ধরেন।

দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রুবেল ছাত্রজীবন থেকেই দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। বিগত ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি পলাশবাড়ী উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে গাইবান্ধা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র গাইবান্ধা জেলা কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

মতবিনিময় সভায় তিনি বলেন, পৌরসভাকে জনগণের প্রকৃত সেবাকেন্দ্রে রূপান্তর করাই হবে আমার লক্ষ্য। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে চাই। নির্বাচিত হলে তিনি জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, পৌর সেবায় ডিজিটাল পদ্ধতি চালু, সড়ক ও আলোকসজ্জার উন্নয়ন এবং যুবসমাজের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগকে অগ্রাধিকার দেয়ার কথা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

পলাশবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা রুবেলের মত বিনিময়

Update Time : ১০:৫৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬