Dhaka ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২ পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল?

রৌমারীতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৩৯৪ Time View

সুখ বাদশা, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে গণআন্দোলনের ধারাবাহিকতায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বিজয়ের প্রথম বর্ষপূর্তি। ৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামী সংগঠনের ব্যানারে পৃথক পৃথকভাবে গণমিছিল ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠন উপজেলার বিভিন্ন এলাকা থেকে র‌্যালি বের করে। র‌্যালিগুলো উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে একাধিক পথসভায় মিলিত হয়।

বিএনপির পথসভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা সভাপতি মো. আজিজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক  আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম রানা, ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান রানা, সদস্য সচিব ফারুক আহমেদ বাবু এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অপরদিকে, জামায়াতে ইসলামির পথসভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৪ আসনের মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা আমির অধ্যক্ষ মো. হায়দার আলীসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, “বাংলাদেশের ইতিহাসে আজকের দিনটি এক অবিস্মরণীয় অধ্যায়। এক বছর আগে এই দিনে দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছিল। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমাদের এই ঐতিহাসিক অর্জন সম্ভব হয়েছে। আমরা তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।”

তারা আরও বলেন, “আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সেইসব সাহসী ছাত্র, যুবক, শ্রমিক ও পেশাজীবীদের, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন। স্মরণ করছি আহত ও পঙ্গু হয়ে যাওয়া হাজারো আন্দোলনকারীকেও। জাতি তাঁদের অবদান কখনও ভুলবে না।”

বক্তারা নির্বাচনের তারিখ ঘোষণার দাবি ও দোষীদের শাস্তির দাবী জানান এবং বলেন, “এই দেশের মাটিতে ফ্যাসিবাদের কোনও ঠাঁই হবে না। দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার

রৌমারীতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালিত

Update Time : ০৫:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫