Dhaka ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

সাঘাটায় ১৪৯২ কৃষকের মাঝে টিএমএসএসের সহযোগিতায় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৪:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
  • ৪০৮ Time View

আবু তাহের, স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ, হলদিয়া ও সাঘাটা ইউনিয়নের ১ হাজার ৪ শত ৯২ পরিবারের মাঝে টিএমএসএসের সহযোগিতায় এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ফ্লাড (ইসিসিসিপি-ফ্লাড) প্রকল্পের আওতায় সুবিধাভোগী উপকারভোগীদের মাঝে ধান বীজ ও বিভিন্ন ধরনের সার বিতরণ করা হয়েছে। গত সোমবার হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম আহম্মেদ তুলিপ ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) সাঘাটা অফিস চত্বরে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন। ইসিসিসিপি -ফ্লাড প্রকল্পে সুবিধাভোগী প্রতি কৃষককে ৫ কেজি করে ব্রি ধান-৫২, ২৫ কেজি ইউরিয়া সার, ১৫ কেজি টিএসপি, ১৫ কেজি এমওপি (পটাশ), ৫ কেজি জিপসাম (এসিআই), ১ কেজি ব্রোন, ১ কেজি জিঙ্ক ও ১ কেজি করে ব্রিফার (দানাদার) বিনামূল্যে সরবরাহ করা হয়। সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৭ শত জন কৃষক, হলদিয়া ইউনিয়নের ৭ শত ১২ জন ও ঘুড়িদহ ইউনিয়নের ৮০ জন কৃষককে উপরোক্ত ধানবীজ ও বিভিন্ন ধরনের সারের সুবিধা দেয়া হয়। উক্ত বীজ ও সার বিতরণে সার্বিক তদারকি করেন ইসিসিসিপি ফ্লাড প্রকল্প সমন্বয়কারী মোঃ শফিউল আলম মন্ডল। এসময় আরো উপস্থিত ছিলেন টিএমএসএসের ব্রাঞ্চ ম্যানেজার তরণীকান্ত রায়, হলদিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রেজাউল করিম মন্ডল, মাসুদ রানা মন্ডল, ইব্রাহিম আলী মন্ডল, ঘুড়িদহ ইউনিয়নের ইউপি সদস্য আমিনুল ইসলাম বুলবুলসহ স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অনেকেই উপস্থিত ছিলেন। সুবিধাপ্রাপ্ত কৃষকরা জানান, এই কঠিননসময়ে টিএমএসএসের সহযোহিতায় ধান বীজ ও সার পাবার কারণে আমরা সঠিক সময়ে বীজ বপন করে তা চারা হিসেবে লাগিয়ে (প্রাকৃতিক দূর্যোগ না হলে) যথাসময়ে ফসল ঘরে তুলতে পারবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

সাঘাটায় ১৪৯২ কৃষকের মাঝে টিএমএসএসের সহযোগিতায় বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

Update Time : ০৪:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩