Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু গাইবান্ধায় শতভাগ ফেলের তালিকায় জুমারবাড়ি ও ফকিরহাট মহিলা কলেজ : ৩ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য এইচএসসি: এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, সুযোগ পাবেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি এইচএসসির ফলে বড় ধস: পাসের হার ও জিপিএ-৫ দুটোই তলানিতে গড় পাশের হার ৫২.১২ শতাংশ, কোন বোর্ডে পাশের হার কত? কৃষকের সন্তান থেকে চিকিৎসক হওয়ার পথে শাকিল শনিবার দেশে ফিরছে ৫ প্রবাসীর লাশ, শোকের মাঝেও ঋণের চাপ সাঘাটায় অবৈধ বালু মজুদে জরিমানা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষের চিকিৎসাসেবা গ্রহণ

সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১০:৫৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৫২ Time View
পঞ্চগড় প্রতিনিধি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে ফেরানো যাবে না। বরং সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদকসেবীদের পরিশুদ্ধ করতে হবে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌরসভার রামের ডাঙ্গা এলাকায় মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, মাদকের ভয়াল থাবায় আমাদের তরুণ সমাজ এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের নিঃশেষ করে ফেলার অন্যতম কারণ হলো বেকারত্ব, সামাজিক ও পারিবারিক হতাশা। যা থেকে উত্তরণে বিএনপি সরকার সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কে নিয়ে কাজ শুরু করেছে।
তিনি বলেন, সামাজিক ভাবে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে না পারলে আমরা মাদক মুক্ত সমাজ বিনির্মাণ করতে পারব না। শুধুমাত্র প্রশাসন এবং আইন দিয়ে এই সমস্যা মোকাবেলা সম্ভব নয়।

বেকারত্ব সমস্যা দূরীকরণের জন্য বর্তমান সরকার ইতিমধ্যেই প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আগামীর তরুণ প্রজন্মকে মানবসম্পদে পরিনত করতে কাজ শুরু করেছে। আপনারা সরকার কে সহযোগিতা করুন।

“মাদকের বিরুদ্ধে আমরা” —এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন ‘জনকল্যাণ সমাজসেবা সংগঠন’-এর উদ্যোগে পঞ্চগড় পৌর এলাকার রামের ডাঙ্গা ২ নম্বর ওয়ার্ডে আলহাজ্ব লতিফুর রহমানের সভাপতিত্বে এই সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সাইম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম আল রাজি টুটুল, জেলা বিএনপি নেতা ইউনুস শেখ, আব্দুল্লাহ আল মামুন রণিক, আব্দুল বারী।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিলো ফুটফুটে কন্যাশিশু

সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Update Time : ১০:৫৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬