
সাঘাটা প্রতিনিধি
গাইবান্ধা-০৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকার বলেছেন, দেশের মানুষ পরিবর্তন ও উন্নয়নের স্বার্থে এবার ধানের শীষকেই বেছে নেবে। জনগণ এখন অনেক সচেতন, তাই তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর আস্থা রাখছে। সাঘাটা ও ফুলছড়িবাসী ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের এমপি নির্বাচিত করলে এই দুই উপজেলার কেউ আর অবহেলিত বা বঞ্চিত থাকবে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের ডিমলা পদুমশহর এলাকায় গণসংযোগ শেষে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ফারুক আলম সরকার বলেন, সাধারণ মানুষ এখন নিজেদের এলাকার উন্নয়নের কথা চিন্তা করেই ভোট দেবে। আর সেই উন্নয়নের প্রতীক হিসেবে তারা ধানের শীষেই আস্থা রাখবে।
পদুমশহর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর ইসলাম মেম্বারের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন—ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান রয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবীর শাহীন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমদাদুল হক সাদ্দাম এবং উপজেলা জাসাসের সভাপতি খোরশেদ আলম প্রমুখ।

Reporter Name 













