
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলা ছাত্রদলের সাত সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৩ মে) রাতে দলীয় প্যাডে স্বাক্ষরিত এক চিঠিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে রয়েছেন, আহ্বায়ক: শহীদুজ্জামান সরকার শাহীন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: ইমাম হোসেন আলাল, যুগ্ম-হ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারি, খন্দকার রাকিবুল ইসলাম রাকিব ও আরশাদ আইয়ুব জাহিদ এবং সদস্য সচিব ওয়ালিদ শাকিল।
উল্লেখ্য, চিঠিতে আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে এবং এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

Reporter Name 













