Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

গাইবান্ধায় শহর পরিচ্ছন্ন করতে রাস্তায় নামলেন এমপি আব্দুল করিম

  • Reporter Name
  • Update Time : ১২:৪৫:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৩ Time View

প্রতিনিধি, গাইবান্ধা:

গাইবান্ধা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন গাইবান্ধা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর মো. আব্দুল করিম। রোববার (২২ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর শতাধিক নেতাকর্মী নিয়ে নিজেই রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়েন তিনি।

এদিন সকালে গাইবান্ধা শহরের পুরাতন ব্রিজ এলাকা থেকে নিজ হাতে রাস্তা পরিষ্কার কর্মসূচি শুরু করেন নবনির্বাচিত এই এমপি।

এ সময় এমপি আব্দুল করিমের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মেয়র প্রার্থী ফয়সাল কবীর রানা, গাইবান্ধা শহর আমীর ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী একেএম ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. নুরুন্নবী সরকার এবং শহর শিবিরের সভাপতি মো. হুমায়ুন ফারহান সাদিকসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

নবনির্বাচিত এমপির এমন ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগে উচ্ছ্বসিত গাইবান্ধা সদর উপজেলাবাসী। জনপ্রতিনিধিকে নিজ হাতে শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে দেখে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ নাগরিকরা।

কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি আব্দুল করিম বলেন, “আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়বো। সবাই যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখে, তবে এমনিতেই দেশ পরিষ্কার হয়ে যাবে।”

আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার উদ্দেশ্যেই এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, “গাইবান্ধা শহরের ৯টি ওয়ার্ড জুড়েই আমাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২

গাইবান্ধায় শহর পরিচ্ছন্ন করতে রাস্তায় নামলেন এমপি আব্দুল করিম

Update Time : ১২:৪৫:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬