
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় অবৈধ ট্রাক্টর (কাকড়া) বেপরোয়া চলচলের বিষয়ে সামাজিক গণমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রচার হয়।
বুধবার (২২ এপ্রিল) প্রচারের পরপরই দুপুরে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের আফিসার মোঃ আঃ সবুর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিববাড়ি মোড়ে দু’টি ট্রাক্টর আটক করে সুন্দরগঞ্জ থানায় প্রেরণ করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ট্রাক্টরগুলো জব্দ করা হয়েছে, ট্রাক্টরগুলো পুলিশের কন্ট্রোল রুমে পাঠানো হবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা ট্রাফিক বিভাগ গ্রহণ করবে।

Reporter Name 



















