Dhaka ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে  জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’

গাইবান্ধায় অবৈধভাবে ডিজেল পরিবহনের দায়ে বাবা-ছেলের জরিমানা, জব্দকৃত ডিজেল কৃষকদের মাঝে বিক্রি

  • Reporter Name
  • Update Time : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধায় শহরে অবৈধভাবে ৪২৫ লিটার ডিজেল পরিবহনের সময় বাবা ও ছেলেকে আটক করেছে সদর উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত তেল সরকারি বাজার মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।

​বুধবার (২২ এপ্রিল) গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুলের সামনে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা প্রশাসন জানতে পারে যে, গাইবান্ধা শহরের কাঠপট্টি এলাকা থেকে ফুলছড়ি উপজেলার এক খুচরা ব্যবসায়ী ও তার ছেলে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল একটি অটো-ভ্যানে করে ড্রামে ভরে নিয়ে যাচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে শহরের দুই নম্বর রেলগেট থেকে অটো-ভ্যানটিকে অনুসরণ করা হয়। পরবর্তীতে গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুলের সামনে গাড়িটিকে থামানো হয়।

​জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত মানিক রায় চৌধুরী (ব্যবসায়ী) ও তার ছেলে কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই এই জ্বালানি তেল ফুলছড়ি উপজেলায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন।

​অভিযান শেষে অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। পরবর্তীতে জব্দকৃত ৪২৫ লিটার ডিজেল স্থানীয় কৃষকদের মাঝে সরকারি বাজার মূল্যে বিক্রয় করা হয়।

​অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন ও মজুতদারির বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং কৃষকদের ন্যায্যমূল্যে জ্বালানি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু

গাইবান্ধায় অবৈধভাবে ডিজেল পরিবহনের দায়ে বাবা-ছেলের জরিমানা, জব্দকৃত ডিজেল কৃষকদের মাঝে বিক্রি

Update Time : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬