Dhaka ০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রামিসাসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবীতে গাইবান্ধায় ছাত্রফ্রন্ট ও নারীমুক্তি কেন্দ্রের মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০১:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১০৬ Time View

নিজস্ব প্রতিবেদক: রামিসাসহ সারা দেশে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, বলাৎকার ও হত্যার বিচার এবং হামে আক্রান্ত শিশুদের পর্যাপ্ত আয়োজন নিশ্চিত করে দায়ীদের গ্রেপ্তারের দাবীতে গাইবান্ধা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) সমাজতান্ত্রি ​ ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গানাসাস মার্কেটের সামনে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়।

সভায় ছাত্র ফ্রন্টের সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কলেজ শাখার সভাপতি কলি রানী বর্মন, দীপান্তর, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জান সবুজ, ছাত্র নেতা মোখলেছুর রহমান,  কল্লোল, ধন্জয়, আশরাফি আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে মেকানিক সোহেল রানা ধর্ষণের পর হত্যা করে লাশ খাটের নিচে ও বিচ্ছিন্ন মাথা শৌচাগারে লুকিয়ে রাখে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সতেরো বছরের চেনা প্রতিবেশীর এমন রূপ দেখে আজ প্রতিটি বাবা-মায়ের বুক কাঁপছে—সন্তানকে কোথায় নিরাপদ রাখবেন? সারা দেশে যে হারে মানুষের মুল্যবোধ ধ্বংসের দিকে যাচ্ছে, পশুর স্তর অতিক্রম করে নরপিশাচে পরিণত হয়েছে। যার প্রধান কারণ মাদক, জুয়া, পর্নোগ্রাফিতে আসক্তি এবং নাটক সিনেমায় এর আকাঙ্ক্ষা বোধ তৈরি করে ভোগবাদী সংস্কৃতির চর্চা।

নারী-শিশু নির্যাতন, বলাৎকার এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি জাতীয় মহামারি। এর দায় এই রাষ্ট্রকে নিতে হবে। দ্বিতীয়ত বিচার হীনতার সংস্কৃতি এ যাবৎ যত হত্যাকান্ড হয়েছে এই ভংগুর রাট্র দৃষ্টান্ত রাখতে ব্যর্থ। তদন্তের দীর্ঘসূত্রতা, সাক্ষীর অভাব আর আসামির জামিন পাওয়ার সংস্কৃতি আইনকে কেবল কাগজেই বন্দি করে রেখেছে। বক্তাগণ আরো বলেন, এই নিষ্পাপ শিশু রামিসার রক্ত যেন বাংলাদেশের ঘুমন্ত বিবেক ও আইনকে জাগিয়ে তোলে। সেই সাথে সারাদেশে হামে মারা যাওয়া শিশু হত্যার বিচার ও সেই সাথে আক্রান্ত শিশুদের পর্যাপ্ত আয়োজন নিশ্চিত করার দাবী জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

রামিসাসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবীতে গাইবান্ধায় ছাত্রফ্রন্ট ও নারীমুক্তি কেন্দ্রের মানববন্ধন

Update Time : ০১:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬