Dhaka ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি

নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ১২:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১৯ Time View
নওগাঁ প্রতিনিধি:  মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত নিরাপদ নওগাঁ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারত্ব নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের কনফারেন্স রুমে র‍্যাব-৫, রাজশাহীর জয়পুরহাট ক্যাম্পের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী সচেতনতা এবং তরুণ সমাজের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ফাহাদ্দুজামান আকন্দ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক আলমগীর হোসেন। এ সময় কলেজের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি মানুষের বিবেক, মূল্যবোধ ও সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। মাদকের বিস্তারের ফলে পরিবারে অশান্তি সৃষ্টি হয়, সমাজে অপরাধ বৃদ্ধি পায় এবং দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হয়।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সচেতন অংশগ্রহণের মাধ্যমেই মাদকের ভয়াবহতা প্রতিরোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে পারলে তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। একটি নিরাপদ, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বক্তারা শিক্ষার্থীদের সমাজে সচেতনতা বৃদ্ধির অগ্রদূত হিসেবে কাজ করার আহ্বান জানান এবং নিরাপদ নওগাঁ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩

নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা

Update Time : ১২:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬