
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্র ইউনিসেফের মাধ্যমে আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি-এর আওতায় বাংলাদেশের জাতীয় হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান কার্যক্রমে সহায়তা করছে। বাংলাদেশে চলমান প্রাদুর্ভাবের সময় ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় এই সহায়তা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের বরাত দিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেস অ্যান্ড কোঅর্ডিনেটর তরিকুল ইসলাম নাহিন।
২৬ সেপ্টেম্বর শুরু হওয়া এই দেশব্যাপী কার্যক্রমের লক্ষ্য ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া। শার্জে দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান ঢাকার বনানীর কড়াইলের টি অ্যান্ড টি মাঠে চলমান এই কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি প্রধান মিগেল মাতেও মুনিয়োজ এবং ইউনিসেফ বাংলাদেশের ইমিউনাইজেশন লিড ডা. রিয়াদ মাহমুদ।

Reporter Name 



















