Dhaka ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা মৌসুমীকে রেখেই পূর্ণিমাকে বিয়ে, মাসুদকে গ্রামছাড়া করলো বিক্ষুব্ধ জনতা বদলগাছীতে শহীদ মিনার ভাঙা নিয়ে রহস্য যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিদের অংশগ্রহণ অনিশ্চিত

জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২১ Time View
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরি (জিডি) কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ অক্টোবর বিন্যাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আল-আমিন নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে জিডির বাদী আব্দুল হালিম ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে রানীগঞ্জস্থ ঘোড়াঘাট প্রেস ক্লাবে আয়োজিত এক পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল হালিম দাবি করেন, ঘোড়াঘাট থানায় দায়ের করা জিডিকে কেন্দ্র করে বিন্যাগাড়ি গ্রামের বাসিন্দা আল-আমিনসহ দুই থেকে তিনজন ব্যক্তি তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এ-সংক্রান্ত সংবাদ ‘সংবাদ প্রতিক্ষণ’ ও ‘জয়পুর বার্তা’ নামের দুটি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বিষয়টি তার নজরে আসে বলে জানান তিনি। প্রকাশিত সংবাদগুলোকে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর দাবি করে আব্দুল হালিম বলেন, এসব বক্তব্যের মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, সংবাদ সম্মেলনে তার ও বিবাদীপক্ষের গ্রামের পরিচয় নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সঠিক নয়। তার ভাষ্য অনুযায়ী, তারা একই গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্ট এক ব্যক্তির স্থায়ী ঠিকানা চিরিরবন্দর এলাকায় হলেও তিনি শ্বশুরবাড়িতে বসবাস করেন বলে দাবি করা হয়।
জিডি দায়েরের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল হালিম বলেন, পাশাপাশি অবস্থিত দুটি পুকুরকে কেন্দ্র করে তাঁর সঙ্গে বিবাদীপক্ষের বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরে তাঁকে একাধিক মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের নিরাপত্তা ও আইনগত প্রতিকার চেয়ে ঘোড়াঘাট থানায় সাধারণ ডায়েরি করেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আব্দুল হালিম আরও অভিযোগ করেন, আগে দায়ের করা মামলাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য তার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর অবস্থা খারাপ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। এ ছাড়া প্রশাসনের মাধ্যমে তাঁকে দেখে নেওয়ার কথা বলা হয়েছে এবং টাকা দিয়ে বিষয়টি মীমাংসা না করলে পথে-ঘাটে মারধর করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আব্দুল হালিমের দাবি, এসব ঘটনা তাকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে। এ অবস্থায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত আল-আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, জিডির বাদী মূলত তার প্রতিপক্ষের সঙ্গে পুকুর ও জমিজমাসংক্রান্ত মামলা-মোকদ্দমা নিয়ে বিরোধে জড়িত। তার সঙ্গে ওই পক্ষের কোনো বিরোধ নেই দাবি করে আল-আমিন বলেন, ‘কোনো অজানা কারণে আমার নাম উল্লেখ করা হয়েছে।’
টাকা দাবির অভিযোগ প্রসঙ্গে আল-আমিন বলেন, ‘আমার বিরুদ্ধে যদি ১০ টাকাও দাবি করার কোনো অভিযোগ থাকে, তাহলে প্রশাসন তদন্ত করে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ

Update Time : ০৪:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬