Dhaka ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা মৌসুমীকে রেখেই পূর্ণিমাকে বিয়ে, মাসুদকে গ্রামছাড়া করলো বিক্ষুব্ধ জনতা বদলগাছীতে শহীদ মিনার ভাঙা নিয়ে রহস্য যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিদের অংশগ্রহণ অনিশ্চিত

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২৮ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার দুপুরে শহরে র‌্যালি ও পৌর শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে যুবদলের খন্ড খন্ড মিছিল এসে পৌরপার্কের শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। সভা শেষে পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুলে গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার রক্ষা ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সত্যের পক্ষে অবস্থান নিয়ে কাজ করা। বক্তারা বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্রকাঠামো সংস্কারের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তারা আরও বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিজয়ের জন্য তরুণদেরকে সক্রিয়ভাবে মাঠে কাজ উদ্যোগ নিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Update Time : ০৪:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬