Dhaka ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেসিকে নিয়ে বিতর্ক তুঙ্গে! কেন লাল কার্ড নয়? ফিফার কাছে নালিশ আলজেরিয়ার নেইমার ফিরছেন, রাফিনিয়ার চোট নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হাইতিকে হারিয়ে স্বস্তির জয় ব্রাজিলের, তবে কাটেনি মাঝমাঠের দুশ্চিন্তা চিলমারীতে ব্রিজে ওঠার সংযোগ সড়কের বেহাল দশা ভোগান্তিতে ৫০হাজার মানুষ অতিবৃষ্টিতে সুন্দরগঞ্জ-মাওলানা ভাসানী সেতু সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন: চরম ভোগান্তিতে হাজারো মানুষ গাইবান্ধায় দীঘিতে গোসলে নেমে তিন বন্ধুর তর্ক, এক কিশোরকে চুবিয়ে হত্যার অভিযোগ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ জিইউকের ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি: আনন্দলোক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ গাইবান্ধায় সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর সূচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়িতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া, এলাকায় থমথমে অবস্থা

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল না করলে অধিকাংশ সদস্যের পদত্যাগ ও বৃহত্তর আন্দোলনের ঘোষনা

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ১৫৩ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির নবঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন বিক্ষুব্ধ নেতা-কর্মিরা। সংবাদ সম্মেলনে নতুন কমিটির অধিকাংশ সদস্য পদত্যাগের ঘোষনা দিয়েছেন।
গত রবিবার বিক্ষোভ মিছিল শেষে রাত দশটায় দলীয় কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আবু সুফিয়ান সুজা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
তিনি বলেন, গত ১০ মার্চ মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে সাবেক ফ্যাসিস্ট সরকারের দালালদের অন্তর্ভূক্ত করে যে কমিটি ঘোষিত হয়েছে তা বিএনপির সকল স্তরের নেতা-কর্মিরা প্রত্যাখ্যান করেছে। বিগত ১৫ বছর ধরে জেল, জুলুম, নির্যাতন ভোগ করা বিএনপির প্রকৃত কর্মিদের মূল্যায়ন না করে দেয়া এই কমিটিকে অবৈধ ঘোষনা করে গত ১০ তারিখ থেকে মিছিল-মিটিং করে কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছেন তারা। তিনি দাবি করেন, অবিলম্বে জেলা বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করে প্রকৃত অবস্থা বিবেচনায় নিয়ে নবঘোষিত এই আহবায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও প্রকৃত নেতাদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষনা করা হোক। সম্মেলনে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দিয়ে বলা হয়, তা না হলে এ কারণে উদ্ভূত যে কোন অনাকাঙ্খিত ঘটনার দায় উপজেলা বিএনপিকেই বহন করতে হবে।
সংবাদ সম্মেলনে নবঘোষিত এই আহবায়ক কমিটির অধিকাংশ নেতা পদত্যাগের ঘোষনা দেন।
এর আগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আবু সুফিয়ান সুজা, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, রবিউল ইসলাম খাজা, গোলাম রহমান, হেলাল উদ্দিন, ফরিদুল ইসলাম, আল মামুন মো: মাহবুবুর রশীদ রবি, আব্দুস সোবহান, মনোয়ারুল ইসলাম ও যুবদল নেতা আরিফ হোসেন ইদুল প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

মেসিকে নিয়ে বিতর্ক তুঙ্গে! কেন লাল কার্ড নয়? ফিফার কাছে নালিশ আলজেরিয়ার

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল না করলে অধিকাংশ সদস্যের পদত্যাগ ও বৃহত্তর আন্দোলনের ঘোষনা

Update Time : ০৮:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫