Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬ বামনডাঙ্গা জনতা ব্যাংকে প্রকাশ্যে ঋণ বিতরণ গাইবান্ধায় টেলিভিশন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

নেইমার ফিরছেন, রাফিনিয়ার চোট নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল

  • Reporter Name
  • Update Time : ১০:১৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেন নেইমার। পায়ের ডিমের (ক্যাফ) চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে খেলতে না পারা এই তারকা ফরোয়ার্ডের দলে ফেরার সুখবর দিয়েছে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। তবে নেইমারকে পাওয়ার আনন্দের মাঝেই সেলেসাও শিবিরে নতুন দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে আরেক তারকা ফরোয়ার্ড রাফিনিয়ার চোট।

টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করবেন নেইমার। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে দলের আক্রমণভাগে বড় ভূমিকা রাখবেন তিনি।

এর আগে, মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি নেইমারের। তার গ্রেড-টু ক্যাফ স্ট্রেইন থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগার কথা ছিল। পুনর্বাসন প্রক্রিয়ার কারণে দ্বিতীয় ম্যাচেও তাকে বিশ্রামে রাখা হয়। তবে স্কটল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে নেইমারকে সম্পূর্ণ ফিট পাওয়া যাবে বলে আশাবাদী দল।

ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে: “নেইমার আগামীকাল এককভাবে হালকা অনুশীলন করবেন এবং সোমবার দলের বাকিদের সঙ্গে মূল অনুশীলনে যোগ দেবেন। স্কটল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।”

নেইমারের ফেরার খবরে যখন ব্রাজিল শিবিরে স্বস্তি, ঠিক তখনই বড় ধাক্কা হয়ে এসেছে রাফিনিয়ার ইনজুরি। গত ম্যাচে দলের ৩-০ গোলের দাপুটে জয়ের দিন প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন এই তারকা উইঙ্গার। তার এই চোট কতটা গুরুতর তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাফিনিয়ার ফিটনেস নিশ্চিত করতে ‘আরও কিছু পরীক্ষা’ প্রয়োজন বলে জানানো হয়েছে। উল্লেখ্য, গত ক্লাবের মৌসুমের শেষদিকেও হ্যামস্ট্রিংয়ের চোটে বেশ কিছুদিন মাঠের বাইরে কাটাতে হয়েছিল তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১৬

নেইমার ফিরছেন, রাফিনিয়ার চোট নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল

Update Time : ১০:১৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬