
পলাশবাড়ী সংবাদদাতাঃ ফেসবুকে খবর প্রকাশের পর সেই অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন,রায়হান সাদ্দাম রানা,ইয়াসিন আরাফাত,মোহাম্মদ নুর।বেশকিছু দিন হলো সামাজিক যোগাযোগ মাধ্যম আসাদুজ্জামান রুবেল ও মোহাম্মাদ সোহেল রানা ফেসবুক আইডিতে একটি অসহায় পরিবারের সহযোগীতা চেয়ে আকুতি জানান,খবরটি নজরে আসে তিনজন মানবিক মানুষের।
পরে প্রতিবেদকের সাথে যোগাযোগ করে অসহায় পরিবারকে তিন মাসের খাদ্য সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং তিন মাস পর পর ঐ অসহায় বৃদ্ধ মায়ের খাদ্য পাঠিয়ে দেন।সেই প্রতিশ্রুতি অনুযায়ী ১৮ মার্চ মঙ্গলবার সকালে পরিবারের মাঝে তিন মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মোহাম্মদ সোহেল রানা ভাইয়ের প্রতি তার সার্বিক সহায়তায় পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউপির বরকতপুর গ্রামের মোছাঃ মহিলা বেওয়া পেল খাদ্য সামগ্রী।

Reporter Name 

















