Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, অসুস্থ ২ পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল?

এনসিপি’র নতুন কমিটি থেকে পদত্যাগ করলেন জীবন

  • Reporter Name
  • Update Time : ১১:৪৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৫৩৮ Time View

প্রতিনিধি, গাইবান্ধা 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধার ফুলছড়ি উপজেলা সমন্বয় কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন সংগঠনটির  যুগ্ম সমন্বয়কারী জাহিদ হাসান জীবন। কমিটিতে স্বজনপ্রীতি ও টাকার বিনিময়ে ফ্যাসিবাদ সমর্থিত কর্মীদের পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

শনিবার (১৪ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় ফেসবুক পেজে ২১ সদস্যের সমন্বয় কমিটি নাম প্রকাশ করে অনুমোদন অনুমোদন প্রকাশিত হয়। রাতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাহিদ হাসান জীবন পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে জীবন উল্লেখ করে, এনসিপির নবগঠিত ফুলছড়ি উপজেলা সমন্বয় কমিটিতে টাকার বিনিময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে। যারা এনসিপির হয়ে মাঠে কাজ করেছে, তাদের মূল্যায়ন না করে শুধু আর্থিক লেনদেনের ভিত্তিতে পদ দেওয়া হয়েছে। একারণে ‘আমি এই বিতর্কিত কমিটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তবে “জুলাই স্পিড” ধারণ করে আমি অরাজনৈতিক সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মে কাজ চালিয়ে যেতে চাই।’

এবিষয়ে জানতে চাইলে জাহিদ হাসান জীবন বলেন, ‘আমার দায়বদ্ধতা থেকে আমি বিষয়টি সামনে এনেছি। টাকার বিনিময়ে রাজনীতি চলতে পারে না। এনসিপি একটি নতুন আশার সংগঠন ছিল, কিন্তু এভাবে দল পরিচালিত হলে সেটাও ধ্বংস হয়ে যাবে।’

তবে জাহিদ হাসান জীবন এনসিপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও অরাজনৈতিক প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–এর গাইবান্ধা জেলার মুখপাত্র হিসেবে তাঁর ভূমিকা অব্যাহত থাকবে বলে  জানান।  এদিকে, ছাত্র জনতার আন্দোলনে গাইবান্ধা জেলার মূখ্য সমন্বয়ক হিসেবে জীবন দায়িত্ব পালন করেছেন এবং এখনও দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এনসিপির নবঘোষিত ফুলছড়ি উপজেলা সমন্বয় কমিটিতে একজন প্রধান সমন্বয়কারী, দুইজন যুগ্ম সমন্বয়কারীসহ মোট ২১ জন সদস্য রাখা হয়েছে। এই কমিটির অনুমোদন দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় নারীর জমিসহ বাড়ি দখলের অভিযোগ, থানায় মেলেনি প্রতিকার

এনসিপি’র নতুন কমিটি থেকে পদত্যাগ করলেন জীবন

Update Time : ১১:৪৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫