Dhaka ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

অজ্ঞান পার্টির মূলহোতাসহ আটক ২

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • ৪১৩ Time View

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অজ্ঞান পার্টির মূল হোতাসহ ২জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯, সিলেট।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার বিকালে শ্রীমঙ্গল উপজেলাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের মৃত মতি’র মিয়ার ছেলে মোহাম্মদ সালাউদ্দিন (৪৪) ও শ্রীমঙ্গল উপজেলার সিরাজ মিয়ার ছেলে আনোয়ার মিয়া (২৮)। র‍্যাবের সূত্রে জানা যায় বিগত চলতি মাসের ৫ ডিসেম্বর দুপুরে জহুরা পারভীন চৌধুরী বড়লেখার দক্ষিণ বাজারস্থ ইউসিবি ব্যাংকে যায়।

র‍্যাব জানায়,ব্যাংক থেকে ফেরার সময় অজ্ঞান পার্টির সদস্যরা রুমালের মধ্যে অজ্ঞাত চেতনানাশক পদার্থ মিশিয়ে জহুরার নাক ও মুখে নিক্ষেপ করে। এতে জহুরা পারভীন চৌধুরী হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে, জ্ঞান হারানো অবস্থায় অজ্ঞান পার্টির সদস্যরা তার গলায় থাকা ০১ (এক) ভরি ওজনের একটি স্বর্ণের চেইন যার মূল্য আনুমানিক ৯০,০০০ টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় বাদী হয়ে জহুরা চৌধুরী কুলাউড়া থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে একটি চুরির মামলা দায়ের করেন।

তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯, শ্রীমঙ্গল কোম্পানি, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল তাদের আটক করে। গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজারের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

অজ্ঞান পার্টির মূলহোতাসহ আটক ২

Update Time : ০৯:৪৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩