Dhaka ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা মৌসুমীকে রেখেই পূর্ণিমাকে বিয়ে, মাসুদকে গ্রামছাড়া করলো বিক্ষুব্ধ জনতা বদলগাছীতে শহীদ মিনার ভাঙা নিয়ে রহস্য যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিদের অংশগ্রহণ অনিশ্চিত

গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২, কারাগারে প্রেরণ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৬৪ Time View
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় এক গৃহবধূকে (২১) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (১০ই অক্টোবর) রাত ৮টার দিকে ওই গৃহবধূ গোবিন্দগঞ্জ বোনের বাড়ি থেকে নিজ বাড়ি সাঘাটায় ফিরছিলেন। পথে বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে পৌঁছালে পূর্ব পরিচিত দুই যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ভ্যানে তুলে নেয়।
অভিযোগে বলা হয়, পরে তাকে খলিল হাজীর পরিত্যক্ত ইটভাটায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে।
আটকরা হলেন- হেলেঞ্চা গ্রামের সৈকত (২৮) ও উল্যাসোনাতলা গ্রামের মুস্তাকিম (২০)।
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে তাদের ও ভিকটিমকে সাঘাটা থানায় নেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আটক দুজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২, কারাগারে প্রেরণ

Update Time : ০৫:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬