Dhaka ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে শহীদ মিনার ভাঙা নিয়ে রহস্য যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিদের অংশগ্রহণ অনিশ্চিত মাদক মুক্ত সমাজ গঠনে যুবদের খেলার পরিবেশ তৈরি করে দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী চাকরি না পেয়ে উদ্যোক্তা, জেমির হাত ধরে ১০০ নারীর কর্মসংস্থান  অস্ত্রের মুখে মালামাল ছিনতাই: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ বিয়ের আগের রাতে বরের মৃত্যু: তদন্তের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন গণ উন্নয়ন কেন্দ্রের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ১০০ তম শাখা উদ্বোধন বিশ্বজুড়ে বই বিক্রির শীর্ষ তালিকায় ‘অ্যাটমিক হ্যাবিটস’ ও ‘ইট এন্ডস উইথ আস’ তথ্যপ্রযুক্তিতে তারুণ্যের ক্ষমতায়ন: ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন গাইবান্ধার রিয়াদ, জেলা প্রশাসকের অভিনন্দন স্মৃতি আর ইতিহাসের মোহনায় গোবিন্দলাল দাসের আত্মজৈবনিক উপন্যাস ‘নন্দিনী অপর্ণা এবং আমি’র পাঠ-পর্যালোচনা

সাঘাটায় অসম প্রেমের করুণ পরিণতি: বিষপানে কিশোর ও গৃহবধূর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৯১ Time View

সাঘাটা প্রতিনিধি:

পরিবার সম্পর্ক মেনে না নেওয়ায় গাইবান্ধার সাঘাটায় বিষপানে আত্মহত্যা করেছেন এক স্কুলছাত্র ও এক সন্তানের জননী। টিকটকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা অসম প্রেমের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার পূর্ব রাঘবপুর গ্রাম থেকে আল আমিন মিয়া (১৫) নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আল আমিন পূর্ব রাঘবপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে এবং নবম শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত তাসলিমা আক্তার তাজমিন (২৫) দক্ষিণ শ্যামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও পার্শ্ববর্তী পদুমশহর জোরডোবা গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে কিশোর আল আমিনের সঙ্গে এক সন্তানের জননী তাসলিমার পরিচয় হয়, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে রূপ নেয়। একপর্যায়ে গত রোববার (১১ অক্টোবর) বিয়ের দাবিতে আল আমিনের বাড়িতে গিয়ে ওঠেন তাসলিমা। তবে বয়সের ব্যবধান ও সামাজিক বাস্তবতার কারণে পরিবার এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়।

স্বজনদের অমতে কোনো উপায় না পেয়ে সোমবার (১২ অক্টোবর) জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক (গ্যাস ট্যাবলেট) সেবন করেন দুজনই। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাঁদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।

ঘটনার পর আল আমিনের স্বজনরা কৌশল করে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসেন, অন্যদিকে তাসলিমার মরদেহ হাসপাতালেই থেকে যায়। পরবর্তীতে এলাকায় খবর ছড়িয়ে পড়লে পুলিশ পূর্ব রাঘবপুর গ্রাম থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “খবর পেয়ে কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বদলগাছীতে শহীদ মিনার ভাঙা নিয়ে রহস্য

সাঘাটায় অসম প্রেমের করুণ পরিণতি: বিষপানে কিশোর ও গৃহবধূর মৃত্যু

Update Time : ০৩:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬