Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

উখিয়ায় রিসোর্টে ভয়াবহ আগুন: ৬ পর্যটকের মৃত্যু, আহত ৬, নিখোঁজ ৭

  • Reporter Name
  • Update Time : ০১:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৫৩ Time View

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতসংলগ্ন কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন এবং এখনও নিখোঁজ রয়েছেন সাতজন পর্যটক।

আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন ওই রিসোর্টে আগুন লাগে।

জেলা প্রশাসন সূত্র ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার ও শনাক্ত করেছেন। আহত অবস্থায় আরও ছয়জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই পর্যটক।

জেলা প্রশাসক আরও জানান, প্রাথমিকভাবে রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিসোর্টটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়তে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা শুরু করেন।

এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে সাতজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁরা কাঠের তৈরি ওই রিসোর্টের ভেতরে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

উখিয়ায় রিসোর্টে ভয়াবহ আগুন: ৬ পর্যটকের মৃত্যু, আহত ৬, নিখোঁজ ৭

Update Time : ০১:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬