Dhaka ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন সাপের দংশনে সাপুড়ের মৃত্যু চালের বাজারে অস্থিরতা: নওগাঁর দুই অটো রাইস মিলে ভোক্তার অভিযান ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের বনগ্রাম এলাকায় একটি সোয়েটার কারখানার যাতায়াতের রাস্তা ইটের প্রাচীর তুলে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে সোমবার (৩ আগস্ট) গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কারখানার মালিক মোছাঃ তহমিনা বেগম (৪৫)।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বনগ্রামে অবস্থিত তার সোয়েটার কারখানায় প্রায় ৬০ থেকে ৬৫ জন শ্রমিক কর্মরত রয়েছেন। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে একটি নির্দিষ্ট রাস্তা ব্যবহার করে তারা বাড়ি ও কারখানায় যাতায়াত করে আসছেন এবং বিকল্প কোনো রাস্তা নেই।

লিখিত অভিযোগে তিনি দাবি করেন, পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত ফিরোজ কবির পারভেজ (৩৫), সিরাজুল ইসলাম (৬২) এবং অজ্ঞাতনামা আরও ৫-৭ জন বিভিন্ন সময়ে ওই রাস্তা ব্যবহার করতে দিতে তার ও তার স্বামীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার বেলা ১১টার দিকে তারা ওই রাস্তায় ইটের প্রাচীর নির্মাণ করে চলাচল বন্ধ করার কাজ শুরু করেন।

তহমিনা বেগমের দাবি, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় কারখানায় কর্মরত শ্রমিকরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়ার পাশাপাশি কারখানাটি বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি আরও জানান, জনতা ব্যাংক পিএলসি, গোবিন্দগঞ্জ শাখা থেকে নেওয়া প্রায় এক কোটি টাকার ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়বে যদি কারখানার কার্যক্রম ব্যাহত হয়।

অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন,অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান

কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

Update Time : ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬