Dhaka ০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন  যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন মৃত্যুর ৭৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিক্ষোভে অবরুদ্ধ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব শত্রুতার জেরে যুবককে কাঁচ দিয়ে আঘাত, থানায় মামলা চিলমারীর এক ইউনিয়নেই প্রায় কোটি টাকা লোপাট: ইউএনও’র কাছে এলাকাবাসীর অভিযোগ কারখানার রাস্তা বন্ধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নারী ও শিশু কল্যাণ সংস্থার নিন্দা সুন্দরগঞ্জে ক্লাস ফেলে সমাবেশ-মানববন্ধন, দিনভর প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ গাইবান্ধায় আরসিসি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

গাইবান্ধা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ১২:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৮ Time View
প্রতিনিধি, গাইবান্ধা:
​বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় গাইবান্ধা সরকারি কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
​দিবসের মূল আকর্ষণ ছিল জেলা কেন্দ্র শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ, কলেজের অডিটোরিয়ামে আয়োজিত ‘স্মৃতিচারণ ও আলোচনা সভা’ এবং বিভিন্ন প্রতিযোগিতার ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠান’।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ
তিনি তাঁর বক্তব্যে বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলনই ছিল আমাদের স্বাধীনতার বীজ। নতুন প্রজন্মের উচিত সেই ত্যাগের মহিমা অন্তরে ধারণ করে দেশপ্রেমের পথে চলা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অধ্যাপক প্রফেসর আ ফ ম শহীদুর রহমান।”​দিবসের তাৎপর্য তুলে ধরে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন। তিনি বাংলা ভাষার বিবর্তন এবং একুশে ফেব্রুয়ারির বিশ্বজনীন স্বীকৃতির ইতিহাস তুলে ধরেন।
​আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ​অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে সভাপতি মোঃ মাসুদুর রহমান অনুষ্ঠানের সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন 

গাইবান্ধা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Update Time : ১২:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬